ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল ও রুপার জামিন, তবে এখনই মুক্তি নয়

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। পৃথক আবেদনের শুনানি শেষে ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আইনজীবীরা জানিয়েছেন, বেশ কিছু মামলায় জামিন পেলেও সব মামলায় এখনো জামিন নিশ্চিত হয়নি। ফলে এই সাংবাদিক দম্পতি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। একটি মামলায় তাদের জামিন প্রশ্নে রুলও জারি করেছেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল ও রুপাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের উত্তরা পূর্ব থানা ও আদাবর থানার পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল। এরপর থেকেই তারা কারাগারে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়মুক্ত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল ও রুপার জামিন, তবে এখনই মুক্তি নয়

আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬