ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কেরালা জয় করলেও মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে সংকটে কংগ্রেস

ভারতের কেরালা রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে কংগ্রেস। আগামী ২৩ মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন মুখ্যমন্ত্রীকে শপথ নিতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির আশঙ্কা রয়েছে।

বর্তমানে মুখ্যমন্ত্রী পদের জন্য তিনজনের নাম আলোচনায় থাকলেও দলটির অভ্যন্তরে ঐকমত্য তৈরি হচ্ছে না। এদিকে সংবিধানে বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তা নিয়ে কিছু কৌশলগত জটিলতা রয়ে গেছে। ভারতের অন্যান্য রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলেও কেরালার এই বিলম্ব রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার গল্পকেও হার মানালো ছৈয়দ আহাম্মদের ফিরে আসা: ৫৪ বছর পর আপন ঠিকানায়

কেরালা জয় করলেও মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে সংকটে কংগ্রেস

আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬