ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নবজাতকের আগমনে আনন্দ, তবুও মিনাবের বোমা হামলায় নীরব নয় ইরান: হোয়াইট হাউসের প্রেস সচিবকে তেহরানের খোঁচা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ঘরে এসেছে নতুন অতিথি। গত ১ মে কন্যাসন্তান ‘ভিভিয়ানা’র জন্মের খবরটি ৭ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ভিভি আমাদের পরিবারে এসেছে এবং মুহূর্তেই আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে।’ কিন্তু এই আনন্দের মুহূর্তে সুদূর ইরান থেকে এলো বিষাদমাখা এক অভিনন্দন বার্তা।

ক্যারোলিন লেভিটকে শুভেচ্ছা জানালেও তেহরান এই সুযোগে মনে করিয়ে দিয়েছে চলতি বছরের শুরুতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে হওয়া ভয়াবহ বোমা হামলার কথা। ওই হামলায় ১৬৮ জন শিশুসহ ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস লেভিটের পোস্টের পর এই অভিনন্দন জানায়। এতে বলা হয়, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও আদরের। মিনাবের স্কুলে আপনার বস (ডোনাল্ড ট্রাম্প) যে ১৬৮ জন শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটির যৌক্তিকতা তুলে ধরেছিলেন, তারাও শিশু ছিল। যখন আপনি আপনার শিশুকে চুমু খাবেন, তখন ওই শিশুদের মায়েদের কথা ভাববেন।’

গত মাসে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে লেভিট ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী অবস্থানের পক্ষে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন। গত মার্চে মিনাবের স্কুলে বোমা হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওয়াশিংটনকে সমর্থন করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানায় না। যদিও ওই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে পেন্টাগনের একটি তদন্তে বেরিয়ে এসেছে যে পুরনো তথ্য ব্যবহারের কারণে ভুলবশত ওই স্কুলে বোমা হামলাটি হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলার সময় এই ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

নবজাতকের আগমনে আনন্দ, তবুও মিনাবের বোমা হামলায় নীরব নয় ইরান: হোয়াইট হাউসের প্রেস সচিবকে তেহরানের খোঁচা

আপডেট সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬