ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন বিতর্কিত ভোটার তালিকা পর্যবেক্ষক

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্ত। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল। এই প্রক্রিয়া রাজ্যে ব্যাপক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল। অভিযোগ উঠেছিল, এই সংশোধনের ফলে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল, যা তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের তীব্র আপত্তির কারণ হয়েছিল।

সম্প্রতি শুভেন্দু অধিকারী রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয়ে তালা দিলেও মানুষের হৃদয়ে তালা দেওয়া যাবে না: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হলেন বিতর্কিত ভোটার তালিকা পর্যবেক্ষক

আপডেট সময় : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬