ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক এমপি শেখ হেলাল ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

দুর্নীতির একটি মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর সংক্রান্ত নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ এ আদেশ প্রদান করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথি জব্দ করা অপরিহার্য বলে দুদকের তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন।

উল্লেখ্য, শেখ হেলাল উদ্দীন ও শেখ রুপা চৌধুরী ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের শ্বশুর ও শাশুড়ি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

দুর্নীতির মামলায় সাবেক এমপি শেখ হেলাল ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০২:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬