ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন। আপিল বিভাগ তার জামিন বহাল রেখেছেন। এর ফলে তার মুক্তিতে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে, গত বছর ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রথমে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিয়েছিলেন। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬