ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ডিএমএইচ ফাউন্ডেশনের

রোহিঙ্গা সংকট মোকাবিলায় অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ডা. মোস্তফা-হাজেরা (ডিএমএইচ) ফাউন্ডেশন। এক আলোচনা সভায় রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও স্বাস্থ্য সংকটের ক্রমাবনতিশীল পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

অনুষ্ঠানে ডিএমএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অক্সফোর্ডে গ্লোবাল হিউম্যানিটারিয়ান চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যাপ্টেন একেএম গোলাম কিব্রীয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন পরিচালক ডা. সুলতানা খানম বক্তব্য দেন। তারা রোহিঙ্গা ক্যাম্পগুলোর দ্রুত অবনতিশীল স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা সতর্ক করে বলেন, এই বিষয়টি কেবল শরণার্থী সংকট হিসেবে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে আঞ্চলিক ও জাতীয় জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকিতে পরিণত হচ্ছে।

ফাউন্ডেশন জানায়, সম্প্রতি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পরিচালিত তিন দিনের জরুরি চিকিৎসা কার্যক্রমে তারা ১ হাজার ৪০০ এর বেশি রোগীকে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করেছে। সংক্রামক রোগের বিস্তার, অপুষ্টি, দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা মিলিয়ে এমন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যাকে বিশেষজ্ঞরা ‘জৈবিক টাইম বোমা’ হিসেবে অভিহিত করছেন। সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এটি বৃহত্তর জনগোষ্ঠীর জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, ভাইরাস ও রোগের বিস্তার কোনো সীমান্ত মানে না। তাই শরণার্থী জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা সরাসরি বাংলাদেশের জনস্বাস্থ্য ও জাতীয় স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও, রোহিঙ্গা ক্যাম্পে তরুণদের শিক্ষা ও সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। দীর্ঘমেয়াদি বেকারত্ব, শিক্ষার অভাব এবং কাঠামোগত সুযোগ-সুবিধার অনুপস্থিতি ঝুঁকিপূর্ণ তরুণদের অপরাধচক্র, মাদকাসক্তি, মাদক ও মানবপাচার, সাইবার অপরাধ, উগ্রবাদ এবং সামাজিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ডিএমএইচ ফাউন্ডেশনের

আপডেট সময় : ০৪:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬