ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন থানায় এসে আটক বিএনপি-জামায়াতের ৫ নেতা

কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় এসে আটক হওয়া বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে মিরপুর থানা থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৯ মে) রাতে মিরপুর থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হন। তাকে ছাড়িয়ে নিতে থানায় আসেন স্থানীয় এক ইউপি মেম্বারসহ বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা। পরে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার নওদা আজমপুর গ্রামের ইউপি মেম্বার এনামুল হক (৪৫), সুজন আলী (৩৩), আলাউদ্দিন (৪৩), শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। থানায় নিয়ে আসার পর রবিউলকে ছাড়িয়ে দিতে তার সঙ্গে থাকা বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা ওসির ওপর চাপ সৃষ্টি করেন এবং এক পর্যায়ে তর্কে জড়ান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, আমলা ক্যাম্পের ইনচার্জ রাকিবুল ইসলাম মাদকবিরোধী অভিযানে রবিউল ইসলামকে ৮টি ইয়াবাসহ গ্রেফতার করেন। তার কাছ থেকে মাদক কিনেছেন এমন কয়েকজনের নাম উঠে আসায় ক্যাম্প ইনচার্জ বাদী হয়ে মামলা দায়ের করেন। স্থানীয় বিএনপি সমর্থিত মেম্বার এবং জামায়াতের চার নেতা বারবার অনুরোধ করা সত্ত্বেও মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে জানান ওসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়। রবিবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন থানায় এসে আটক বিএনপি-জামায়াতের ৫ নেতা

আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬