ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। এ সময় ধাওয়া করে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ডাকাতের নাম রবিউল হোসেন (২৮)। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে বিশেষ কৌশলে ডাকাতি করে আসছিল। তারা চলন্ত গাড়ির দিকে রড বা লোহার পাইপ নিক্ষেপ করে চালককে আতঙ্কিত করত এবং গাড়ি থামলে ঝোপের আড়াল থেকে বেরিয়ে মালামাল ছিনিয়ে নিত। শুক্রবার রাতে তারা একই কৌশলে পুলিশের একটি সাদা মাইক্রোবাস লক্ষ্য করে রড নিক্ষেপ করে। সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে তারা এই হামলা করেছিল। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বেশিরভাগ ডাকাত পালিয়ে গেলেও রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি জানিয়েছেন, এই ডাকাত চক্রটি গত বৃহস্পতিবার রাতেও একই ধরনের কৌশলে একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতি করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬