ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ আজ

তামিলনাড়ুর রাজনীতিতে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি পেশ করেন তিনি। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে বিজয় একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি করেন।

জানা গেছে, চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। ভিসিকে এবং আইইউএমএল-এর নিঃশর্ত সমর্থনের পরই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। বিজয় যখন লোকভবনে যান, তখন তার সঙ্গে ছিলেন জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয়ে তালা দিলেও মানুষের হৃদয়ে তালা দেওয়া যাবে না: মমতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ আজ

আপডেট সময় : ০৯:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬