ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিজয়কে ঠেকাতে গিয়ে ভাঙনের মুখে তামিলনাড়ুর এআইএডিএমকে

তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দল এআইএডিএমকে-তে বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগাম দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে। ৩০ জনেরও বেশি এআইএডিএমকে বিধায়ক বর্তমানে শানমুগামকে সমর্থন দিচ্ছেন।

এদের মধ্যে কয়েকজন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্টি কাজাগামকে (টিভিকে) সমর্থন দেওয়ার পক্ষেও ঝুঁকছেন বলে খবর। বিধায়করা পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে আসার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এস পি ভেলুমানি, এম আর বিজয়ভাস্কর, নাথাম বিশ্বনাথন এবং সি বিজয়ভাস্করের মতো জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

ধারণা করা হচ্ছে, এআইএডিএমকে-র অন্তত তিনজন বিধায়ক সরাসরি টিভিকে-তে যোগ দিতে পারেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে তামিলনাড়ুতে টিভিকে এবং এআইএডিএমকে-র একটি সম্ভাব্য জোট সরকার গঠনের গুঞ্জনও জোরালো হচ্ছে। যদিও এর আগে এআইএডিএমকে দলীয় বিধায়কদের টিভিকেকে সমর্থনের বিষয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব আইনি জটিলতা কাটিয়ে জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব: সভাপতি মহসিন চৌধুরী

বিজয়কে ঠেকাতে গিয়ে ভাঙনের মুখে তামিলনাড়ুর এআইএডিএমকে

আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬