আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিবহন সেবায় বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া সহজ করতে নতুন একীভূত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এয়ারলাইন্স, শিপিং কোম্পানি ও কার্গো সেবার টিকিট ও চার্জ সংক্রান্ত সব লেনদেন এই সমন্বিত কাঠামোর আওতায় পরিচালিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে পরিবহন খাতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার জটিলতা কমবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। নতুন নির্দেশনায় শিপিং কোম্পানি, এয়ারলাইন ও ফ্রেইট ফরওয়ার্ডিং সংস্থাগুলোর জন্য আলাদা বিধান রাখা হয়েছে। এছাড়া ট্যুর অপারেটরদের কার্যক্রমকেও এই আধুনিক ও সমন্বিত নিয়ন্ত্রক কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























