ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা বৃদ্ধি

দেশে হাম এবং হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে ১১ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। তবে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, হাম সন্দেহে ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৩৮ জন এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এই সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী ২৮৬ জন, এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ২০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল হবিগঞ্জ জেলায় ভুলে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৯ জন দেওয়া হয়েছিল, যা আসলে দুই জন হবে এবং আজ সেই তথ্য সমন্বয় করা হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে, ২৮ হাজার ২৩৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএলে বিপুল আর্থিক ক্ষতি, ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ তামিমের

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা বৃদ্ধি

আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬