ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ফুচকার টানে বনানীর দোকানে সুইডিশ রাষ্ট্রদূত

জনপ্রিয় খাবার ফুচকা, যা সব বয়সের মানুষের কাছেই অত্যন্ত প্রিয় একটি স্ট্রিট ফুড। কেবল বাংলাদেশিরাই নয়, বিদেশিরাও এর স্বাদে মুগ্ধ হন। আর তাই দেশে আসা বিদেশি পর্যটকরাও একবার হলেও ঢাকার ফুচকার স্বাদ নিতে ভোলেন না।

এবার ফুচকার টানে বনানীর একটি দোকানে হাজির হন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

বিষয়টি জানিয়ে সামাজিক মাধ্যমে তার ফুচকা খাওয়ার একটি ছবি প্রকাশ করেছে সুইডেন দূতাবাস। সেই পোস্টে দূতাবাস লিখেছে, “আমাদের রাষ্ট্রদূত একটি ব্যস্ত দিনের পরে ফুচকা খাওয়ার জন্য নিজেকে আটকাতে পারেননি।”

ফুচকা খেয়ে অভিজ্ঞতা জানিয়ে নিকোলাস উইকস বলেন, “এটি ছিল মচমচে, সুস্বাদু এবং একেবারে পারফেক্ট।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরালার বিধায়ককে হেনস্থার অভিযোগ, কংগ্রেস নেতার বিরুদ্ধে তোলপাড়

ফুচকার টানে বনানীর দোকানে সুইডিশ রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬