ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দুদক সংস্কারে প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া, টিআইবির সাথে বৈঠক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায়ে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সরকার প্রধান সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে টিআইবি প্রধান জানান, দুর্নীতিবিরোধী লড়াইয়ে বর্তমান সরকারের আপসহীন অবস্থানের বার্তা আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে টিআইবি ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি সাপেক্ষে এই বড় আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে বলে তিনি জানান। বৈঠকে সুশাসন নিশ্চিতকরণ এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরে সংকট, ফসল রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প

দুদক সংস্কারে প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া, টিআইবির সাথে বৈঠক

আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬