ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

এপ্রিল মাসে ১৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৭৩২ জন: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের এপ্রিল মাসে দেশব্যাপী বিভিন্ন সীমান্ত ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবির জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, শাড়ি, থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বলসহ নানা ধরনের তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিক্স সামগ্রী, ইমিটেশন গহনা, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, পাথর, বালু, মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, চশমা, জিরা, চিনি, বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী, রসুন, সার, কীটনাশক, চকোলেট, গরু ও মহিষ। এছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন যেমন ট্রাক, কাভার্ড ভ্যান, মাহেন্দ্রা গাড়ি, পিকআপ, প্রাইভেটকার, বাস, ট্রলি, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল এবং ভ্যানও জব্দ করা হয়েছে।

বিশেষ অভিযানে ৬টি দেশি-বিদেশি পিস্তল, ম্যাগাজিন, রাউন্ড গোলাবারুদ, মাইন, মর্টার শেল, হাত বোমা, ককটেল এবং অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও বাংলা মদ, বিয়ার, গাঁজা, বিড়ি ও সিগারেট, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, বিভিন্ন ধরনের সিরাপ, এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং মদ তৈরির বড়ি ও বিভিন্ন ধরনের ওষুধ-ট্যাবলেট।

এই অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার এবং অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৮৬ জন বাংলাদেশি নাগরিক, দুই জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার ডিজিকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালনে হাইকোর্টে তলব

এপ্রিল মাসে ১৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৭৩২ জন: বিজিবি

আপডেট সময় : ০৭:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬