ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

প্রবাসী আয়ে নতুন রেকর্ড, ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

দেশে বৈধ চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের কিছু বেশি সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম উচ্চ প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ৬ মে পর্যন্ত মাত্র ছয় দিনেই দেশে এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে মে মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০.৩ শতাংশ। এর মধ্যে শুধু ৬ মে একদিনেই এসেছে ১৩ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ৮ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৫ বিলিয়ন ১৬ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯.৬ শতাংশ।

অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক হওয়া, ব্যাংকিং চ্যানেলে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং হুন্ডির বিরুদ্ধে নজরদারি বাড়ানোর ফলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে নতুন কর্মসংস্থানও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বড় সহায়তা করছে। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো, টাকার বিনিময় হার নিয়ন্ত্রণ এবং চলমান বৈদেশিক লেনদেনের চাপ মোকাবিলায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, অর্থবছরের বাকি সময়েও এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে আগামী মাসগুলোতে প্রবাসী আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার ডিজিকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি সংক্রান্ত রায় পালনে হাইকোর্টে তলব

প্রবাসী আয়ে নতুন রেকর্ড, ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

আপডেট সময় : ০৭:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬