ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির নেতারা জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করতে সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। সরকার ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দিয়েছে। এর আগে সাধারণ সময়ে রাত ৭টা বা ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম ছিল।

ব্যবসায়ীরা মনে করছেন, সময় বাড়ানোর ফলে ঈদকেন্দ্রিক কেনাকাটায় ভিড় কিছুটা কমবে এবং ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে অতিরিক্ত সময় পাওয়ায় ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে ওঠার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

আপডেট সময় : ০৭:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬