জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজের সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার জন্য নিপ্পন ফাউন্ডেশনের কাছে সহায়তা কামনা করেন। এছাড়া রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়গুলোও গুরুত্বের সাথে আলোচিত হয়। নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
রিপোর্টারের নাম 























