ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শিশু অধিকার সুরক্ষায় একযোগে কাজ করবে সংসদীয় ককাস ও ইউনিসেফ

বাংলাদেশে শিশুদের অধিকার নিশ্চিত করতে এবং শিশুবান্ধব নীতি প্রণয়নে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার জানান, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে। এই ককাস জাতীয় সংসদে শিশু অধিকার বিষয়ক আলোচনা এবং শিশুদের জন্য বাজেট বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবে। ইউনিসেফ প্রতিনিধি দল দেশের নির্বাচনী ইশতেহারে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রশংসা করে এবং ভবিষ্যতে শিশু সুরক্ষায় সরকারের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

শিশু অধিকার সুরক্ষায় একযোগে কাজ করবে সংসদীয় ককাস ও ইউনিসেফ

আপডেট সময় : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬