ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কালবৈশাখীর তাণ্ডব: গাজীপুরে লণ্ডভণ্ড তিন গ্রাম, বিদ্যুৎহীন জনপদ

গাজীপুরের শ্রীপুরে আঘাত হানা ১৫ মিনিটের আকস্মিক কালবৈশাখী ঝড়ে তিনটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তীব্রতায় কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের অসংখ্য বসতবাড়ির টিনের চাল উড়ে গেছে এবং গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈদ্যুতিক সঞ্চালন লাইনের শতাধিক পয়েন্ট ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের দাপটে পাকা ধান ও শাকসবজির ক্ষেত মাটিতে মিশে গেছে। পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছপালা লাইনের ওপর পড়ে থাকায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। অন্যদিকে, কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুনর্গঠনের পথে স্বেচ্ছাসেবক দল: শীর্ষ পদের জন্য দৌড়ঝাঁপ তুঙ্গে

কালবৈশাখীর তাণ্ডব: গাজীপুরে লণ্ডভণ্ড তিন গ্রাম, বিদ্যুৎহীন জনপদ

আপডেট সময় : ০৩:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬