নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার রহস্য উন্মোচন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে অভিযুক্ত ওই শিক্ষক একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি সেখানে লেখাপড়া করত। সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় গত ২৩ এপ্রিল থানায় মামলা দায়েরের পর র্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর থেকে আসামিকে গ্রেফতার করে। এছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে এবং বিচারক পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএনএ পরীক্ষার বিষয়টিও আমলে নিয়েছেন।
রিপোর্টারের নাম 























