ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬ বার পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও একবার পিছিয়ে দেওয়া হয়েছে। আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত নতুন করে ১৮ জুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬ বার পেছালো।

২০১২ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর নিজ বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার কোনো কুলকিনারা করতে পারেনি তদন্ত সংস্থাগুলো। বর্তমানে হাইকোর্টের নির্দেশে পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি টাস্কফোর্স মামলাটির তদন্ত কাজ পরিচালনা করছে। এই মামলায় বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন এবং একজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা: ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর ও চার শতাধিক গ্রেপ্তার

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬ বার পেছালো

আপডেট সময় : ০২:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬