যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাতে একটি ফ্লাইটে তার মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হবে। এর আগে ফ্লোরিডার টাম্পায় তার জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, নিহত দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। উল্লেখ্য, গত এপ্রিলে নিখোঁজ হওয়ার পর হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক মার্কিন নাগরিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টারের নাম 

























