ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যুক্তরাজ্য রুটে বিমানের কর বৃদ্ধি, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিটের ওপর ২০৭ পাউন্ড ট্যাক্স বা কর বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির এমন আকস্মিক সিদ্ধান্তে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর বাড়তি আর্থিক চাপের সৃষ্টি হয়েছে। বিমানের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রধান কার্যালয়ের নির্দেশনায় সব রুটেই এই বর্ধিত কর হার কার্যকর করা হয়েছে।

গত ৪ মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য থেকে প্রতিটি রিটার্ন টিকিটের মূল্য একলাফে অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, লন্ডন-ঢাকা-সিলেট রুটে বিমানের সাধারণ ভাড়াই অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের তুলনায় আগে থেকে বেশি ছিল। তার ওপর নতুন করে এই বিশাল অঙ্কের ট্যাক্স যুক্ত হওয়ায় সাধারণ যাত্রীদের জন্য বিমানের টিকিট এখন সাধ্যের বাইরে চলে যাচ্ছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে উড়োজাহাজের জ্বালানি বা এভিয়েশন ফুয়েলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা এই কর আরোপ করতে বাধ্য হয়েছে। তবে প্রবাসীদের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কমিউনিটি নেতাদের মতে, স্বচ্ছতা ছাড়াই এমন অস্বাভাবিক ট্যাক্স বৃদ্ধি প্রবাসীদের প্রতি এক ধরনের অবিচার। এভিয়েশন বিশ্লেষকদের ধারণা, জ্বালানি তেলের দাম না কমলে ভবিষ্যতে ভাড়ার ক্ষেত্রে আরও বড় ধরনের সমন্বয় হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের লড়াই: ২৪ ঘণ্টায় দুই শীর্ষ নেতাকে গুলি করে হত্যা

যুক্তরাজ্য রুটে বিমানের কর বৃদ্ধি, বিপাকে প্রবাসী বাংলাদেশিরা

আপডেট সময় : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬