ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থীর মরদেহ পৌঁছাল গ্রামে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ শেষ পর্যন্ত তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছেছে। সোমবার বিকেলে কফিনবন্দি মরদেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। মাগরিবের নামাজের পর স্থানীয় বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।

গত এপ্রিলে ফ্লোরিডার ট্যাম্পা এলাকা থেকে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই মেধাবী শিক্ষার্থী ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। তার পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের লড়াই: ২৪ ঘণ্টায় দুই শীর্ষ নেতাকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থীর মরদেহ পৌঁছাল গ্রামে

আপডেট সময় : ০৬:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬