ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি সমবায় প্রতিমন্ত্রীর

আসন্ন ঈদুল আজহার আগে পশুর হাট ও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা এবং সংলগ্ন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময়ে চাঁদাবাজির অভিযোগ থাকলেও বর্তমান সরকারের আমলে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানান তিনি। এছাড়া জাল টাকা শনাক্তকরণে বিশেষ ব্যবস্থা এবং অসুস্থদের তাৎক্ষণিক সেবায় মেডিকেল বুথ স্থাপনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি সমবায় প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১২:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬