জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসিকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই সনদকে পাশ কাটানোর জন্য সরকার যেসব যুক্তি দিচ্ছে, তা জনগণের রায়ের প্রতি চরম অশ্রদ্ধার শামিল।
সোমবার রাজধানীর উত্তরায় আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই বিপ্লব ছিল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। সরকার যদি দ্রুত এ সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জুলাই যোদ্ধারা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সম্মেলনে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























