ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

১২ বছর পর নতুন নেতৃত্বে ৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

দীর্ঘ ১২ বছরের স্থবিরতা কাটিয়ে নতুন কমিটি পেল ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন। সম্প্রতি রাজধানীর পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সভাপতি এবং একই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, তাদের মূল লক্ষ্য হলো পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং একটি ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় নিজেদের সাধ্যমতো অবদান রাখা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

১২ বছর পর নতুন নেতৃত্বে ৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

আপডেট সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬