ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, শোকের ছায়া জামালপুরে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে নেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। লিমনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফ্লোরিডা থেকে নিখোঁজ হওয়ার পর লিমনের নিথর দেহ উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, শোকের ছায়া জামালপুরে

আপডেট সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬