ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মহাকাশে বিরল ধূমকেতুর দেখা: ১ লাখ ৭০ হাজার বছর পর ফিরবে আপন কক্ষপথে

মহাকাশ গবেষণায় এক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আগামী দুই সপ্তাহ দক্ষিণ গোলার্ধের আকাশে একটি উজ্জ্বল ধূমকেতু দৃশ্যমান হবে, যা দেখার জন্য এটিই শেষ সুযোগ। এরপর মহাজাগতিক ঘূর্ণন শেষে পুনরায় পৃথিবীর আকাশে এর দেখা মিলতে প্রায় এক লাখ ৭০ হাজার বছর সময় লেগে যেতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, উত্তর গোলার্ধ থেকে সূর্যকে প্রদক্ষিণ করে ধূমকেতুটি এখন দক্ষিণ গোলার্ধের আকাশে অবস্থান করছে। তবে এটি খালি চোখে দেখা কঠিন হতে পারে। পর্যবেক্ষণের জন্য বাইনোকুলার, টেলিস্কোপ কিংবা উন্নত ক্যামেরার সাহায্য প্রয়োজন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আকাশ থেকে সূর্যাস্তের ঠিক পরবর্তী এক ঘণ্টায় পশ্চিম দিগন্তে ধূমকেতুটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এর উজ্জ্বলতা কমে আসবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

মহাকাশে বিরল ধূমকেতুর দেখা: ১ লাখ ৭০ হাজার বছর পর ফিরবে আপন কক্ষপথে

আপডেট সময় : ০১:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬