ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রসূতির মৃত্যু হলে ক্লিনিক আজীবনের জন্য সিলগালা: এমপি মঞ্জুর কঠোর হুঁশিয়ারি

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু বলেছেন, কোনো ক্লিনিকে অপারেশন করতে গিয়ে প্রসূতি বা রোগীর মৃত্যু হলে সেই ক্লিনিক তাৎক্ষণিকভাবে আজীবনের জন্য সিলগালা করে দেওয়া হবে। বীরগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে তিনি এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সাংসদ আরও বলেন, ক্লিনিক পরিচালনা করতে হলে সরকারি নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ সার্জন, অ্যানেসথেসিয়া চিকিৎসক, বিএমডিসি নিবন্ধিত মেডিকেল অফিসার এবং পর্যাপ্ত ডিপ্লোমা নার্স থাকা বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করে কোনো ক্লিনিক চালানো হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটলে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। বীরগঞ্জকে একটি আদর্শ স্বাস্থ্যসেবার নগরী হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে তিনি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

প্রসূতির মৃত্যু হলে ক্লিনিক আজীবনের জন্য সিলগালা: এমপি মঞ্জুর কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬