ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে বের করার নির্দেশ সংস্কৃতিমন্ত্রীর

সারাদেশে নতুন করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধান এবং বিদ্যমান শিল্পকলা একাডেমি ও গণগ্রন্থাগারগুলো সংস্কারের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ৫৩৫টি ঐতিহাসিক নিদর্শন তালিকাভুক্ত রয়েছে। এর বাইরেও দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা দর্শনীয় স্থানগুলোকে চিহ্নিত করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব জেলায় অডিটোরিয়াম বা আধুনিক লাইব্রেরির অভাব রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। মন্ত্রী আরও বলেন, অতীতে এই মন্ত্রণালয়ের কাজে কিছুটা স্থবিরতা থাকলেও বর্তমান সরকার নতুন পরিকল্পনার মাধ্যমে দেশের প্রাচীন ঐতিহ্য রক্ষায় বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

নতুন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে বের করার নির্দেশ সংস্কৃতিমন্ত্রীর

আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬