চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে শহিদুল ইসলাম রাফিজ (১৮) নামে এক তরুণ কর্মীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সে পেশায় রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, কাজের এক পর্যায়ে প্রায় ৯ ফুট উঁচু মই থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাফিজ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রিপোর্টারের নাম 
























