কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান আবারো হামলা চালিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এই হামলা কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই চালানো হয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, ‘আলি আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সরঞ্জামের একটি বড় গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং মার্কিন এমকিউ৯ ড্রোনের একটি হ্যাঙ্গার হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।’
এছাড়াও আল-আদিরি ব্যারাকে অবস্থিত মার্কিন বাহিনীর বাসস্থান এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার ও ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসি আরও উল্লেখ করেছে যে, তাদের যোদ্ধারা ‘ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে একটি টেলিযোগাযোগ টাওয়ারেও হামলা চালিয়েছে।’
রিপোর্টারের নাম 























