ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইরানে যুদ্ধ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের ৭০ বিলিয়ন ডলার জরুরি আবদার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করার লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জরুরি ভিত্তিতে আরো ৭০ বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দের জন্য আবেদন করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল এই বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের আবেদন জানান। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার প্রেক্ষাপটে সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই অর্থ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসন ইতোমধ্যে এই যুদ্ধের পেছনে প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। পেন্টাগনের এই নতুন চাহিদা মার্কিন সরকারের যুদ্ধ বাবদ ব্যয়কে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এদিকে, বুধবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১২তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। বুশেহরের উপ-গভর্নর নিশ্চিত করেছেন যে, সেখানে এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বুশেহরে হামলার পরপরই খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তানের উপ-গভর্নর এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দফার এই হামলায় ইরানের নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। চলতি মাসে ইরানি ভূখণ্ডের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি সমুদ্রে নৌ অবরোধ জোরদার করেছে মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরে বাণিজ্যিক জাহাজের আসা-যাওয়া ঠেকাতে তারা এ পর্যন্ত ৯টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে এবং একটি জাহাজকে অচল করে দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা নিয়োজিত রয়েছে। তারা চরম সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। এর আগে ইরান-ইরাক সীমান্তবর্তী শ্যালোমচে (সালামচেহ) সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় দুজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছিলেন। সীমান্ত ক্রসিংটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের গুঞ্জন উড়িয়ে দিলেন মেদিনা: ‘গুজবে কান দেবেন না’

ইরানে যুদ্ধ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের ৭০ বিলিয়ন ডলার জরুরি আবদার

আপডেট সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬