কোনো বিপ্লব কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় রক্ত, ত্যাগ, আদর্শ এবং সংগ্রামের সমন্বয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে, প্রত্যেক বিপ্লবের সূচনাপর্বে এমন কিছু বীর থাকে যারা নিঃস্বার্থভাবে নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে লড়াই করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বিপ্লব-পরবর্তী সময়ে এই প্রকৃত ত্যাগী ও বীর যোদ্ধাদের একটি বড় অংশ ধীরে ধীরে প্রেক্ষাপট থেকে সরে যায়।
বিপ্লবের প্রকৃতি মূলত দ্বিমুখী; একদিকে এটি দৃশ্যমান ক্ষমতার পরিবর্তন ঘটায়, অন্যদিকে এটি অদৃশ্য মূল্যবোধের পুনর্জন্মও ঘটায়। ইতিহাসের প্রতিটি বিপ্লব তাই কেবল শাসকের পতন নয়, বরং মানুষের চেতনার গভীরে এক নব নির্মাণ। কিন্তু এই নির্মাণের ভেতরেই সুপ্ত থাকে এক অনিবার্য বিপরীত প্রক্রিয়া, যেখানে ত্যাগের বীজ থেকে যে বৃক্ষ অঙ্কুরিত হয়, তার ফল শেষ পর্যন্ত ভোগ করে ভিন্ন এক শ্রেণি।
বিপ্লবের প্রথম পর্বে থাকে ত্যাগ। এই সময়ে মানুষ নিজেকে অতিক্রম করে; ব্যক্তি সমষ্টিতে বিলীন হয়, স্বার্থ মিশে যায় সামগ্রিক স্বপ্নে। এই মানুষগুলোই প্রকৃত যোদ্ধা। তারা কেবল ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য নয়, বরং ইতিহাসকে একটি নৈতিক দিকনির্দেশনা দেওয়ার জন্য লড়াই করে। তাদের অস্তিত্ব নির্মোহ, তাদের অবস্থান নীরব, কিন্তু তাদের প্রভাব গভীর।
কিন্তু বিপ্লবের দ্বিতীয় পর্ব শুরু হয় তখনই, যখন উত্তাল তরঙ্গ স্তিমিত হয়। এই স্তিমিততার ভেতরেই ঘটে চরিত্রের পরিবর্তন। যোদ্ধারা ক্লান্ত হয়ে পড়ে—কখনো অবহেলায়, কখনো নব্য ক্ষমতাশালীদের অপমানের ভারে, আবার কখনো বা নিজের আদর্শকে অক্ষুণ্ণ রাখার দায়ে তারা সরে দাঁড়ায়। এই সরে দাঁড়ানোই বিপ্লবের প্রথম নীরব বিপর্যয়।
শূন্যস্থান কখনো দীর্ঘস্থায়ী হয় না। সেই শূন্যতা পূরণ করে এক ভিন্ন চরিত্রের মানুষ—উচ্ছিষ্টভোগী সুবিধাবাদী গোষ্ঠী। তারা বিপ্লবের অন্তর্গত নয়, কিন্তু বিপ্লবের অর্জিত ফলের ওপর তাদের প্রবল অধিকারবোধ জন্মায়। তারা ইতিহাসকে ধারণ করে না, বরং ইতিহাসের ভাষ্য নিয়ন্ত্রণ করে। সর্বস্তরে তাদের উপস্থিতি এবং তাদের কৌশলী উচ্চারণে কৃতিত্ব স্থানান্তরিত হয়, তাদের চাতুর্যে বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু পরিবর্তিত হয়ে যায়।
এখানেই ‘ভালো’ ও ‘মন্দ’র এক জটিল দার্শনিক দ্বৈততা তৈরি হয়। ক্ষমতার বলয়ে ব্যক্তির স্তরে এটি উন্নতি, প্রভাব, প্রতিপত্তি, সম্পদ, সামাজিক মর্যাদা হিসেবে প্রতিভাত হতে পারে; কিন্তু সমষ্টির স্তরে এটি অবক্ষয়—নৈতিকতার ক্ষয়, রাষ্ট্রীয় দ
রিপোর্টারের নাম 

























