ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

স্বাস্থ্যখাতে নৈরাজ্য ও হাম পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী করলেন সেলিম উদ্দিন

দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান অব্যবস্থাপনা এবং হাম পরিস্থিতির অবনতির জন্য সরকারের উদাসীনতাকে কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার রাজধানীর মিরপুরে ‘পিপল রিএনিমেট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি’ (প্রাক) আয়োজিত হাম প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে জনগণের এই অধিকার নিশ্চিত করার ওপর, যেখানে বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের সময়োচিত পদক্ষেপ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অভাবে দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খান। অনুষ্ঠানে বক্তারা হামসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে সরকারকে আগাম প্রস্তুতি ও কার্যকর স্বাস্থ্যনীতি প্রণয়নের আহ্বান জানান। একই দিনে সেলিম উদ্দিন মিরপুরে একটি নতুন হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল বিতরণে অনিয়ম: নীলফামারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

স্বাস্থ্যখাতে নৈরাজ্য ও হাম পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী করলেন সেলিম উদ্দিন

আপডেট সময় : ১০:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬