ভোলার চরফ্যাশনের শশীভূষণ এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা দায়েরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত সেলিম খন্দকারকে গত ৩০ এপ্রিল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ।
এদিকে অভিযুক্তের পরিবারের দাবি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। পরিবারের সদস্যদের অভিযোগ, জমি সংক্রান্ত পুরোনো শত্রুতার জেরে প্রভাবশালী মহল তাদের ফাঁসাতে এই মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। স্থানীয়ভাবে তাদের সুনাম ক্ষুণ্ণ করতে এবং হয়রানি করতেই এমন নাটক সাজানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মেডিকেল রিপোর্টের ফলাফল পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























