বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। রোববার ভোররাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত তরুণীর নাম জাহিদা বেগম (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ। এসময় জাহিদার কাছ থেকে ইয়াবার এই চালানটি উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আসামিকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























