ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি

গণভোটে জনগণের রায় অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক এক জাতীয় কনভেনশনে বক্তারা বলেন, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সরকার যদি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ এবং গণভোটের রায়ের মধ্যে পার্থক্য তৈরি করে জনগণকে বিভ্রান্ত করছে। রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালনের দাবি জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬