ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

ইসলামের অন্যতম মৌলিক বিধান জাকাত নিয়ে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে এই বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের একটি আবশ্যিক ইবাদত, যা সমাজে অর্থনৈতিক সাম্য ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহর নির্ধারিত এই পবিত্র বিধান নিয়ে যেকোনো ধরনের উপহাস বা কটাক্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বাকস্বাধীনতা মানে ধর্মীয় বিশ্বাসকে অপমান করা নয়; বরং এ ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ সৃষ্টি করে।

বিবৃতিতে হেফাজত মহাসচিব অবিলম্বে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে কথা বলার সময় সবার দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হওয়া উচিত। আলেমসমাজ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে রাজপথে নামতে বাধ্য না করার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, নিলোফার চৌধুরী মনির ওই বক্তব্যের প্রতিবাদে এর আগে ছাত্রশিবিরসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনও বিবৃতি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাদক কারবারির জার্সিতে এআই-এর কারসাজি: বিপাকে বরিশাল পুলিশ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

আপডেট সময় : ০৯:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬