ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সীমান্তে গরু হারিয়ে দিশেহারা এক বিধবা নারী, ফেরত পেতে বিজিবির সহায়তা কামনা

ফেনীর পরশুরাম সীমান্তে ঘাস খাওয়াতে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়া তিনটি গরু ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এক অসহায় বিধবা নারী। পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। গত ২২ এপ্রিল উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রাফপুর গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী নুরের নেছার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। অতি কষ্টে দুটি গাভী ও একটি বাছুর লালন-পালন করে তিনি সংসার চালাতেন। ঘটনার দিন তার প্রতিবন্ধী ছেলে বাড়ির পাশে গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা থাকায় সেগুলো ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, গরুগুলো বর্তমানে ভারতের রাজনগর থানায় রয়েছে।

ভুক্তভোগী নুরের নেছা জানান, গরুগুলোই ছিল তার পরিবারের টিকে থাকার একমাত্র অবলম্বন। তিনি পরশুরাম মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। ফেনী ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান জানিয়েছেন, বিএসএফের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো দ্রুত ফেরত আনার প্রক্রিয়া চলছে। তবে এর আগেও একই এলাকা থেকে অন্য এক কৃষকের গরু বিএসএফ নিয়ে গেলেও তা আর ফেরত পাওয়া যায়নি বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেল বিতরণে অনিয়ম: নীলফামারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

সীমান্তে গরু হারিয়ে দিশেহারা এক বিধবা নারী, ফেরত পেতে বিজিবির সহায়তা কামনা

আপডেট সময় : ১০:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬