ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতার জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি মাদার ভেসেলের সঙ্গে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন ‘এইচআর তুরাগ’ নামের একটি কন্টেইনারবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালের দিকে ঘটা এই দুর্ঘটনায় দুটি জাহাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় বিষয়টি গোপন থাকলেও রোববার বিষয়টি জানাজানি হয়।

বন্দর সূত্রে জানা গেছে, সংঘর্ষে ‘জেড ৯ কে মায়ের্স্ক’ ও ‘এইচআর তুরাগ’—উভয় জাহাজেরই বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে গেছে। নিরাপত্তার খাতিরে ঘটনার দিন জাহাজগুলোকে জেটিতে ভিড়তে দেওয়া হয়নি। পরবর্তীতে রোববার টাগবোটের সহায়তায় সেগুলোকে জেটিতে আনা হয়। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। জাহাজগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপণ এবং সংঘর্ষের নেপথ্যে কোনো কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতার জাহাজ

আপডেট সময় : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬