মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ রাসেল খালাসি (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার ভদ্রাসন ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবচর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইয়াবাসহ রাসেলকে হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























