রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিকাণ্ড এবং বিপুল পরিমাণ ল্যাপটপ চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচ্ছন্ন কর্মী আসমাউল ইসলাম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। চুরির এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অধিদপ্তরের তিন কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ১ মে স্টোর রুমে অগ্নিকাণ্ডের আড়ালে পরিকল্পিতভাবে ল্যাপটপ চুরির ঘটনা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, তালা ভেঙে স্টোর রুমে প্রবেশের মাধ্যমে শত শত ল্যাপটপ সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে ল্যাপটপ নিখোঁজ থাকার ঘটনায় মিরপুর মডেল থানায় দায়েরকৃত মামলাটি তদন্ত করছে পুলিশ।
রিপোর্টারের নাম 





















