ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

তেল বিতরণে অনিয়ম: নীলফামারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

নীলফামারী সদর উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ, বোতল ও জারে তেল বিক্রি এবং পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ গ্রাহকদের হয়রানি বন্ধে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণের আবেদন: আইনি জটিলতার শঙ্কা

তেল বিতরণে অনিয়ম: নীলফামারীতে ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ১০:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬