ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ: ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রামের এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের মামলায় এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন এলসির মাধ্যমে ঋণ নিয়ে পণ্য খালাস করে তা আত্মসাৎ করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ: ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬