ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার রাতে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করান।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর আজ তাদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ সম্পন্ন হলো।

শপথ নেওয়া সদস্যদের মধ্যে বিএনপির সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরাসহ ৩৬ জন এবং জামায়াতে ইসলামীর নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগমসহ ১২ জন রয়েছেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাদক কারবারির জার্সিতে এআই-এর কারসাজি: বিপাকে বরিশাল পুলিশ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

আপডেট সময় : ১০:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬