ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ, আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বর্তমান সংসদের প্রথম অধিবেশন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। রাজধানীর একটি জাতীয় কনভেনশনে তিনি অভিযোগ করেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পরিবর্তে সরকার একতরফাভাবে সংসদ পরিচালনা করছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে রাজপথই হবে তাদের একমাত্র গন্তব্য।

তিনি আরও বলেন, গত ৫৪ বছর ধরে দেশে গণতন্ত্রের জন্য লড়াই চললেও তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। সংবিধান সংশোধন, উচ্চকক্ষ গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ রোধে কঠোর সংস্কারের দাবি জানান তিনি। নাহিদ ইসলামের মতে, দলীয় স্বার্থে সংবিধান পরিবর্তনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা জরুরি, অন্যথায় টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ, আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৯:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬